গল্পটা যেখান থেকে শুরু
ছাত্রজীবনে সবচেয়ে কঠিন ছিল নিয়মিত থাকা
দিনটা কীভাবে কাটালে ইসলামের দৃষ্টিতে সেটা একটি সুন্দর ও প্রোডাক্টিভ দিন হয় — অনেক ছাত্রের মতো এটা নিয়ে আমিও ভাবতাম। আমার সবচেয়ে বড় সংগ্রাম ছিল সময়মতো নামাজ আর আযকারের রুটিন ধরে রাখা।
আমি একসাথে ২–৩টা অ্যাপ ব্যবহার করতাম — আযকারের জন্য একটা, ওয়াক্ত দেখার জন্য একটা, কুরআনের জন্য আরেকটা। ইসলামিক অ্যাপের অভাব নেই, কিন্তু বেশিরভাগই অনেক ফিচার একসাথে জুড়ে দেয়। সেই ভিড়ে আসল লক্ষ্যটাই হারিয়ে যায় — দরকারি জিনিসটা খুঁজতেই সময় চলে যায়, মনোযোগ নষ্ট হয়।
অ্যাপ আপনার হয়ে আমল করে দেবে না। কিন্তু সঠিক সময়ে, সঠিকভাবে মনে করিয়ে দিলে মন তৈরি হয় — আর আপনি নিজেই সময়মতো সালাত আদায় করেন। সেই ভাবনা থেকেই আদ-দ্বীন: একটা সহজ, আমল-কেন্দ্রিক অ্যাপ, যা আপনাকে অল্প হলেও নিয়মিত থাকতে সাহায্য করে।
— মেহরাব হোসেন, তাসনিম সায়িব



